AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে শহীদ ওসমান হাদি স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
১১:৫৪ এএম, ২৪ জানুয়ারি, ২০২৬

ইবিতে শহীদ ওসমান হাদি স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা

ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে ইনক্বিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি স্মৃতি বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৩ই জানুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ‍‍`এই সংসদ মনে করে রাজনৈতিক লড়াই নয় সংস্কৃতিক লড়াই পারে আধিপত্যের রুখতে‍‍` শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়।   

বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন মিশুক শাহরিয়ার, মন্ত্রী আজমেরী রহমান ও সাংসদ তানিম তানভীর, বিরোধী দলের বিরোধীদলীয় নেতা হিসেবে ছিলেন শান্ত শিশির, উপনেতা তাসলিমা আরেফিন অথি ও সাংসদ মুশফিকুর রহমান শাওন। 

স্পিকারের দায়িত্ব পালন করেন তাজমিন রহমান। এসময় নিজ নিজ দলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে উভয় দলকে বিজয়ী ঘোষণা ও উভয় দলের বিতার্কিকদের পুরস্কার প্রদান করা হয়।

এসময় অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নিয়মাতুল্লাহ মুনিম, ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ইবি রিপোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাকিব আসলাম, সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল। এসময় বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

সময় উপস্থিত তানভীর মাহমুদ মণ্ডল বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদী ভাই তার লড়াই আসলে কালচারাল লড়াই দিয়েই শুরু করেছিলেন। তিনি কালচারাল সেন্টার তৈরি করেছিলেন এবং সেখানে এমন কিছু মানুষ এমন কিছু সহযোদ্ধা রেখে গিয়েছেন যারা ভাইয়ের সেই কালচারাল লড়াইটা এখনো টিকিয়ে রেখেছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও টিকিয়ে রাখবেন। কালচারাল লড়াইয়ে ইস্টাব্লিশমেন্টের জন্য রাজনৈতিক বন্দোবস্তও দরকার।’

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!