বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত জেলা প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
এ প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম স্থান অর্জন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাফি। কবিতা আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন নার্সিং এন্ড হেলথ সায়েন্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাওসার বেপারি।
১৬ জানুয়ারি (শুক্রবার) যশোরে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
বিচারকদের মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, জেলা পর্যায়ে যারা প্রথম স্থান অর্জন করেছেন, তারা পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা সরাসরি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

