AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৩ পিএম, ১৭ মার্চ, ২০২৬

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে ‘কৃষক কার্ড’ বিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাই কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়।

‘কৃষক কার্ড’ চালুর উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, প্রকৃত কৃষকরা যেন মধ্যস্বত্বভোগীর বাধা ছাড়াই সরাসরি সার, বীজ, কীটনাশকসহ সরকারি সহায়তা পেতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী সকাল ১১টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সাক্ষাৎ শেষে ডিএসসিসি প্রশাসক জানান, রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!