AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসএলের চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৮ এএম, ৪ মে, ২০২৬

পিএসএলের চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি

এইচবিএল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে দাপুটে জয়ে শিরোপা ঘরে তুলেছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারায় বাবর আজমের দল। ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয় হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইম আইয়ুব। শুরুতে কিছুটা খরুচে হলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। চার ওভারে ২২ রান খরচায় ২ উইকেট নেন তিনি, যার মধ্যে ছিল একটি মেডেন ওভার। গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহকে ফেরান এই গতিতারকা।

পেশোয়ারের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যারন হার্ডি। এছাড়া একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকীম।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পেশোয়ার। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান মোহাম্মদ হারিস ও বাবর আজম। তবে এরপর ইনিংস সামাল দেন কুশল মেন্ডিস ও অ্যারন হার্ডি। যদিও মেন্ডিস বেশিক্ষণ টিকতে পারেননি।

দলের হাল ধরেন হার্ডি ও আবদুল সামাদ। এই জুটির আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফেরে পেশোয়ার। হার্ডি ফিফটি তুলে নিয়ে জয়ের ভিত গড়ে দেন। সামাদও ৩৪ বলে ৪৮ রানের কার্যকর ইনিংস খেলেন।

শেষদিকে ফারহান ইউসুফের বাউন্ডারিতে জয় নিশ্চিত করে পেশোয়ার। ২৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় তারা।

হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ আলী। একটি করে উইকেট পান আকিফ জাভেদ ও হুনাইন শাহ।

ফাইনালে ব্যাট-বলে সম্মিলিত পারফরম্যান্সে শিরোপা জয়ের পাশাপাশি নজর কাড়েন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্যও ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!