টি-টোয়েন্টি সিরিজের শুরুটা জয়ে করলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সঙ্গে সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ও শেষ ম্যাচটি কার্যত নির্ধারণী হয়ে ওঠে। সেখানেও বৃষ্টি প্রভাব ফেললেও শেষ পর্যন্ত ফল নির্ধারণ হয়েছে।
মিরপুরে অনুষ্ঠিত বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডিএল পদ্ধতিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
টস হেরে আগে ব্যাট করতে নেমে সংক্ষিপ্ত ১৫ ওভারের ম্যাচে ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

