AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিয়েতনামের কাছে হারল হামজা-জামালরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৯ পিএম, ২৬ মার্চ, ২০২৬

ভিয়েতনামের কাছে হারল হামজা-জামালরা

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৩। বাংলাদেশের ১৮১তম স্থানে। শক্তিমত্তায় ৭৮ ধাপ পিছিয়ে থাকা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ কতটা পিছিয়ে, মাঠে নামতেই যেন তার প্রমাণ পাওয়া গেল।

শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেও ভিয়েতনামের কাছে তিন গোলে হারল লাল সবুজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার ‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ ঠেকিয়েও রক্ষা হয়নি হাভিয়ের কাবরেরার দল। উল্টো হজম করেছে তিন গোল। দ্বিতীয়ার্ধে চোখে চোখে রেখে লড়াই চালিয়ে গেলেও জালের দেখা পায়নি হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা।  

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে ভিয়েতনামের বিপক্ষে শুরুর একাদশে প্রায় সব তারকাকেই রাখেন কোচ কাবরেরা। তবে তারকা ফুটবলারদের নিয়ে একাদশ সাজালেও ভিয়েতনামের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ।

ম্যাচ শুরুর অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভিয়েতনামের ডিফেন্ডার শুয়ং তিয়েন আইনের কর্নার থেকে শট নেওয়ার চেষ্টা করেন পাম তুন হাই।

কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করতে গিয়ে জায়ান আহমেদ উল্টো বিপদ ডেকে আনেন। বাংলাদেশি এই ডিফেন্ডারের পা থেকেই বল চলে যায় জালে।

সে ক্ষত না শুকাতেই ১৮তম মিনিটে ফের হানা দেয় ভিয়েতনাম। ব্যবধান ২-০ করেন পাম জুয়ান মান। কর্নার থেকে উড়ে আসা শুয়ং তিয়েনের বাঁকানো শট হেডে জালে জড়ান এই লেফটব্যাক।

৩১ মিনিটে নগুয়াইন হাই লংয়ের শট দারুণ প্রচেষ্টায় থামিয়ে দেন গোলকিপার মেহেদী। ৩৮তম মিনিটে স্বাগতিকদের ব্যবধান ৩-০ করেন গুয়েন হেই লং।

প্রথমার্ধের প্রায় পুরোটা সময় রক্ষণাত্মক খেলে যায় বাংলাদেশ। মাঝেমধ্যে প্রতি আক্রমণে উঠে কয়েকটি শট নিলেও, সেগুলো জাল খুঁজে নিতে পারেনি।

বিরতির পর দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও আর জালের দেখা পায়নি। ফলে ভিয়েতনামের বিপক্ষে জয় অধরাই থাকল বাংলাদেশের। 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!