AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩৬ পিএম, ২১ মার্চ, ২০২৬

রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল!

হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে দুটি ম্যাচ মিস করার পর এবার জাতীয় দলের জার্সি গায়েও নামা হচ্ছে না তাঁর।

চলতি মাসের শেষ সপ্তাহে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল, কিন্তু শুক্রবার ঘোষিত দলে রাখা হয়নি ৪১ বছর বয়সী এই তারকাকে।

গত ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল ফাইহার বিপক্ষে খেলার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান রোনালদো। এরপর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। যদিও চোটের গভীরতা নিয়ে ক্লাব কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি, তবে গত দুই সপ্তাহ ধরে মাদ্রিদে তাঁর চিকিৎসা চললেও এখনও ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি তিনি।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ। ক্যারিয়ারের সম্ভবত শেষ বিশ্বকাপটি রাঙাতে রোনালদোর জন্য এই প্রীতি ম্যাচগুলো ছিল প্রস্তুতির শেষ ধাপ। দীর্ঘ ১০ বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে তাঁর খেলার কথা থাকলেও চোটের কারণে সেই অপেক্ষাও বাড়ল।

বিশ্বকাপে পর্তুগাল তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। ‘কে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান। ১৭ জুন প্লে-অফ পেরিয়ে আসা এক দলের বিপক্ষে নামার মাধ্যমে পর্তুগাল তাদের বিশ্ব অভিযান শুরু করবে।

রোনালদোর এই চোট নিয়ে শঙ্কা জাগলেও পর্তুগাল কোচ রবার্টো মার্টিনেজ বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‍‍`বিশ্বকাপ মিস করার কোনো ঝুঁকি নেই। এটা সাধারণ পেশির চোট। আশা করছি এক বা দুই সপ্তাহের মধ্যেই সে মাঠে ফিরবে। এই মৌসুমে ওর শারীরিক অবস্থা ও ফিটনেস বেশ দারুণ।‍‍`

 

একুশে সংবাদ/ওজি

Link copied!