AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে শুক্র বা সোমবার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১০ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে শুক্র বা সোমবার

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না—সে বিষয়ে আগামী শুক্র অথবা সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন নাকভি।

এক্স পোস্টে পিসিবি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইসিসি–সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এ বিষয়ে সব সম্ভাব্য দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী, শুক্র অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের উচিত টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানানো—এমন মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তার মতে, স্বল্পমেয়াদে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলেও দীর্ঘমেয়াদে এই অবস্থান পাকিস্তানের জন্য লাভজনক হতে পারে।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের একটি টকশোতে রানা সানাউল্লাহ বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ালে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। তিনি স্বীকার করেন, বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতি হতে পারে, তবে সেই ক্ষতি সামাল দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন।

এর আগে বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তের পর প্রকাশ্যেই বাংলাদেশের প্রতি সমর্থন জানায় পাকিস্তান এবং বিসিবির উদ্বেগের বিষয়টি আইসিসিকে লিখিতভাবে জানায় পিসিবি।

রানা সানাউল্লাহ আরও বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ালে ১৯৭১ সালের পর থেকে দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক দূরত্ব তৈরি হয়েছে, তা কমানোর সুযোগ সৃষ্টি হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সমর্থন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দলের প্রতি নয়।

এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অভিযোগ করেন, আইসিসি বাংলাদেশের ক্ষেত্রে দ্বিমুখী নীতি অনুসরণ করেছে। তিনি বলেন, সব সদস্য দেশের জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। পাকিস্তান ও ভারতের জন্য যদি কোনো ছাড় দেওয়া হয়ে থাকে, তবে বাংলাদেশের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নাকভি আরও জানান, সরকার থেকে চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পরই পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!