বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চট্টগ্রামে কোনো ম্যাচ আয়োজন করা হচ্ছে না। আগের সূচি অনুযায়ী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর কথা থাকলেও, সেসব ম্যাচ এখন সিলেটে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক সূচিতে ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেখানে খেলা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের আসর স্থানান্তরিত হবে ঢাকায়। ১৫ জানুয়ারি থেকে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঢাকা পর্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, সম্প্রচার সরঞ্জামের ব্যবস্থাপনা এবং জাতীয় দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির কথা বিবেচনায় এনে ভেন্যু কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘খেলা দুটি ভেন্যুতে সীমিত রাখতে হচ্ছে। এ জন্য চট্টগ্রামের দর্শক ও সংশ্লিষ্টদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।’
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বিপিএলের বুধবারের দুটি ম্যাচ স্থগিত করা হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। অন্য ম্যাচগুলোর সূচি মোটামুটি অপরিবর্তিত রাখা হয়েছে।
প্লে-অফ পর্বের সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। আর আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে, যাতে বৃষ্টিজনিত কারণে সূচি ব্যাহত না হয়।
চলতি আসরে অংশ নিচ্ছে ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নতুন দল নোয়াখালী এক্সপ্রেস।
সংশোধিত ম্যাচ সূচি
সিলেট পর্ব
১ জানুয়ারি দুপুর ১টা: সিলেট টাইটানস বনাম ঢাকা ক্যাপিটালস
১ জানুয়ারি সন্ধ্যা ৬টা: রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স
২ জানুয়ারি দুপুর ২টা: ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস
২ জানুয়ারি সন্ধ্যা ৭টা: সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স
৪ জানুয়ারি দুপুর ১টা: সিলেট টাইটানস বনাম চট্টগ্রাম রয়্যালস
৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা: ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স
৫ জানুয়ারি দুপুর ১টা: নোয়াখালী এক্সপ্রেস বনাম সিলেট টাইটানস
৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা: চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স
৭ জানুয়ারি দুপুর ১টা: ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস
৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা: চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটানস
৮ জানুয়ারি দুপুর ১টা: নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়র্স
৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা: ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটানস
৯ জানুয়ারি দুপুর ২টা: রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস
৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা: নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স
১১ জানুয়ারি দুপুর ১টা: রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স
১১ জানুয়ারি সন্ধ্যা ৬টা: নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস
১২ জানুয়ারি দুপুর ১টা: সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স
১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা: রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালস
ঢাকা পর্ব
১৫ জানুয়ারি দুপুর ১টা: চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস
১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা: রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস
১৬ জানুয়ারি দুপুর ২টা: রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস
১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টা: চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স
১৭ জানুয়ারি দুপুর ১টা: রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস
১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা: চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস
১৯ জানুয়ারি: এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার
২১ জানুয়ারি: দ্বিতীয় কোয়ালিফায়ার
২৩ জানুয়ারি: ফাইনাল
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

