আইপিএলের মিনি নিলামে এবার একের পর এক চমক দেখা গেছে। বেশ কয়েকজন ক্রিকেটার রেকর্ড ও চড়া মূল্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে সর্বোচ্চ দামে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।
পাশাপাশি মাথিশা পাথিরানা, মোস্তাফিজুর রহমান ও কার্তিক শর্মার দামও উঠে এসেছে উল্লেখযোগ্য পর্যায়ে। নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান। মিনি নিলাম শেষে এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কাদের দলে ভিড়িয়েছে—
কলকাতা নাইট রাইডার্স
নিলাম থেকে যুক্ত হয়েছেন:
মোস্তাফিজুর রহমান (৯ কোটি ২০ লাখ), ক্যামেরুন গ্রিন (২৫ কোটি ২০ লাখ), মাথিশা পাথিরানা (১৮ কোটি), ফিন অ্যালেন (২ কোটি), তেজাসভি দাহিয়া (৩ কোটি), কার্তিক তিয়াগি (৩০ লাখ), প্রাশান্ত সোলাঙ্কি (৩০ লাখ), রাহুল ত্রিপাঠি (৭৫ লাখ), টিম সাইফার্ট (১ কোটি ৫০ লাখ), সার্থক রাঞ্জান (৩০ লাখ), দাকশ কামরা (৩০ লাখ), রাচিন রবীন্দ্র (২ কোটি), আকাশ দীপ (১ কোটি)।
চেন্নাই সুপার কিংস
নিলামে দলে নিয়েছে:
কার্তিক শর্মা (১৪ কোটি ২০ লাখ), প্রাশান্ত ভির (১৪ কোটি ২০ লাখ), রাহুল চাহার (৫ কোটি ২০ লাখ), আকিল হোসেন (২ কোটি), ম্যাট হেনরি (২ কোটি), ম্যাথু শর্ট (১ কোটি ৫০ লাখ), সরফরাজ খান (৭৫ লাখ), জ্যাক ফোকস (৭৫ লাখ), আমান খান (৪০ লাখ)।
দিল্লি ক্যাপিটালস
নিলাম থেকে পাওয়া খেলোয়াড়রা:
আকিব নাবি (৮ কোটি ৪০ লাখ), পাথুম নিশাঙ্কা (৪ কোটি), লুঙ্গি এনগিডি (২ কোটি), বেন ডাকেট (২ কোটি), ডেভিড মিলার (২ কোটি), পৃথ্বী শ (৭৫ লাখ), সাহিল পারাখ (৩০ লাখ), কাইল জেমিসন (২ কোটি)।
গুজরাট টাইটান্স
নিলামে দলে যুক্ত হয়েছেন:
জেসন হোল্ডার (৭ কোটি), আশোক শার্মা (৯০ লাখ), লুক উড (৭৫ লাখ), পৃথ্বীরাজ (৩০ লাখ), টম ব্যান্টন (২ কোটি)।
লখনৌ সুপার জায়ান্টস
নিলাম থেকে নেওয়া হয়েছে:
জশ ইংলিস (৮ কোটি ৬০ লাখ), মুকুল চৌধুরি (২ কোটি ৬০ লাখ), আকশাত রাঘুভানশি (২ কোটি ২০ লাখ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২ কোটি), এনরিখ নরকিয়া (২ কোটি), নামান তিওয়ারি (১ কোটি)।
মুম্বাই ইন্ডিয়ান্স
নিলামে যুক্ত হয়েছে:
কুইন্টন ডি কক (১ কোটি), মোহাম্মদ ইজহার (৩০ লাখ), দানিশ মালেওয়ার (৩০ লাখ), আথার্ভা আনকোলেকার (৩০ লাখ), মায়াঙ্ক রাওয়াত (৩০ লাখ)।
পাঞ্জাব কিংস
নিলাম থেকে দলে ভিড়িয়েছে:
বেন ডোয়ারশুইস (৪ কোটি ৪০ লাখ), কুপার কনোলি (৩ কোটি), ভিশাল নিশাদ (৩০ লাখ), প্রাভিন দুবে (৩০ লাখ)।
রাজস্থান রয়্যালস
নিলামে পাওয়া খেলোয়াড়রা:
রবি বিষ্ণই (৭ কোটি ২০ লাখ), অ্যাডাম মিলনে (২ কোটি ৪০ লাখ), রবি সিং (৯৫ লাখ), সুশান্ত মিশ্রা (৯০ লাখ), কুলদীপ সেন (৭৫ লাখ), ইয়াশ রাজ পুঞ্জা (৩০ লাখ), ব্রিজেশ শার্মা (৩০ লাখ), ভিগনেশ পুথুর (৩০ লাখ), আমান রাও (৩০ লাখ)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
নিলাম থেকে যুক্ত হয়েছেন:
ভেঙ্কাটেশ আইয়ার (৭ কোটি), মাঙ্গেশ ইয়াদাভ (৫ কোটি ২০ লাখ), জ্যাকব ডাফি (২ কোটি), জর্ডান কক্স (৭৫ লাখ), সাতভিক দেশওয়াল (৩০ লাখ), কানিশ চৌহান (৩০ লাখ), বিহান মালহোত্রা (৩০ লাখ), ভিকি অস্তওয়াল (৩০ লাখ)।
সানরাইজার্স হায়দরাবাদ
নিলামে দলে নিয়েছে:
লিয়াম লিভিংস্টোন (১৩ কোটি), জ্যাক এডওয়ার্ডস (৩ কোটি), সালিল আরোরা (১ কোটি ৫০ লাখ), শিভাম মাভি (৭৫ লাখ), অনকার তারমাল (৩০ লাখ), আমিত কুমার (৩০ লাখ), শিভাঙ্গ কুমার (৩০ লাখ), ক্রেইন্স ফুলেত্রা (৩০ লাখ), সাকিব হুসাইন (৩০ লাখ), প্রাফুল হিঞ্জ (৩০ লাখ)।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

