সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ। আজকের ম্যাচে হারলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। এমন চাপের ম্যাচে টস ভাগ্যও সহায় হলো না লিটন দাসের দলের।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।
এই একই ভেন্যুতে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছিল বাংলাদেশ। এখন সিরিজ সমতায় ফিরতে লিটনদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

