AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাটলারের বায়োপিকে অভিনয় করবেন শাহরুখ!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১৯ পিএম, ২০ এপ্রিল, ২০২৪

বাটলারের বায়োপিকে অভিনয় করবেন শাহরুখ!

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও ম্যাচের পরে নতুন বায়োপিকের প্রস্তাব পেয়ে গেছেন শাহরুখ খান। কিং খানকে এই প্রস্তাব দিয়েছেন রাজস্থানের জয়ের নায়ক জস বাটলার। ইডেনে ম্যাচের পরে বাটলারের সাক্ষাৎকার নিচ্ছিলেন রাজস্থানেরই বোলার ট্রেন্ট বোল্ট। তিনি প্রশ্ন করেন, বাটলারের বায়োপিক হলে তিনি কোন অভিনেতাকে তার চরিত্রে দেখতে চান?

সঙ্গে সঙ্গে বাটলার জবাব দেন, “শাহরুখ খান। আমি তাকে সেটা বলেছি।” এ কথা শুনে বোল্টও বলেন, “হ্যাঁ, আমরা সবাই শাহরুখকে ভালবাসি।”

ম্যাচ শেষে মাঠে নেমে বাটলারের সঙ্গে দেখা করেন শাহরুখ। ২০ ওভার ব্যাট করার পরে বাটলার মাঠেই বসেছিলেন। শাহরুখ তার দিকে এগিয়ে এলে তিনি উঠতে যান। তখন হাত দেখিয়ে শাহরুখ তাকে বসে থাকতে বলেন।

তারপরেও বাটলার উঠে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে হাত মেলান। রাজস্থানের ব্যাটারকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেন কেকেআরের মালিক। দু’দলের বাকি ক্রিকেটারদের সঙ্গেও দেখা করেন শাহরুখ।

কলকাতার বিরুদ্ধে ২২৪ রান তাড়া করতে নেমে ১২১ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল রাজস্থানের। ১৫ ওভারের আগে একবারও মনে হয়নি রাজস্থান জিততে পারে। কিন্তু সেখান থেকেই বাটলার ও রভম্যান পাওয়েলের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়।

পাওয়েল আউট হলেও এক দিকে ছিলেন বাটলার। বাকি কাজ একাই কাঁধে তুলে নেন তিনি। শেষ বলে দলকে জেতান বাটলার। ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন তিনি।


একুশে সংবাদ/এস কে  
 

Link copied!