বাংলাদেশের ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত বক্তব্যের অভিযোগ—বিশেষ করে ইহুদিবিদ্বেষ ও ঐতিহাসিকভাবে সংবেদনশীল মন্তব্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ায় তার নির্ধারিত “লেগাসি অফ ফেইথ” শিরোনামের সিরিজ বক্তৃতায় অংশ নেওয়ার কথা ছিল। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় এসব কর্মসূচি আয়োজনের প্রস্তুতিও চলছিল।
কিন্তু সফরের মাঝপথেই তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
ডেইলি মেইল আরও জানায়, এর আগেও আজহারির যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এবং বিভিন্ন দেশে তার বক্তব্য নিয়ে বিতর্ক রয়েছে। প্রতিবেদনে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্য এবং বিভিন্ন মানবাধিকার-সংক্রান্ত গোষ্ঠীর উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, অনলাইনে তার বিপুল অনুসারী রয়েছে এবং তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক ও ধর্মীয় মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন।
তবে এসব অভিযোগ বা ভিসা বাতিলের বিষয়ে আজহারি বা তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

