AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০০ পিএম, ২ মে, ২০২৬

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনেরও প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বৈধ হওয়ায় নুসরাত তাবাসসুমের সংসদীয় যাত্রা এখন প্রায় নিশ্চিত পথে। এটি এনসিপির জন্যও সাংগঠনিকভাবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!