AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে এনসিপির প্রতিনিধি দল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে এনসিপির প্রতিনিধি দল

জুলাই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর করতে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিরা যমুনায় উপস্থিত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করবেন। প্রতিনিধি দলে আরও থাকছেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত এই সনদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজন পর্যায়ক্রমে সনদে স্বাক্ষর করছে। এনসিপির এই অংশগ্রহণকে চলমান রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!