AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একদিনে ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৩ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

একদিনে ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (২২ জানুয়ারি) সিলেট থেকে শুরু করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। একদিনেই সাতটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন জানান, রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট পৌঁছে গভীর রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।

পরের সমাবেশগুলো হবে: মৌলভীবাজার সদর, শেরপুর আইনপুর খেলা মাঠ, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়া সরাইল কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকা, নারায়ণগঞ্জ গাউসিয়া ।

ড. মাহাদী আমিন বলেন, এসব সমাবেশ শেষে রাতেই ঢাকার গুলশানে ফিরে আসবেন। সমাবেশে তার সঙ্গে থাকবেন বিএনপির ত্যাগী ও সংগ্রামী তরুণ নেতারা।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় নেতাদের কাছে আহ্বান জানানো হয়েছে ভোটার আইডি বা বিকাশ নম্বর সংগ্রহ না করতে। বিএনপি আশা করছে, সব রাজনৈতিক দল নির্বাচন আচরণবিধি মেনে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!