AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা ১৭ আসনের ভোটার হলেন তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪০ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

ঢাকা ১৭ আসনের ভোটার হলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। দুপুর ১টার দিকে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। একই দিনে তার কন্যা জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন।

আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি এবং বায়োমেট্রিক তথ্য দেওয়া শেষে তারেক রহমানের এনআইডি সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জারি হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।

এদিন সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি জিয়ারত করেন। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশানের বাসা থেকে বের হন। তার আগমনের খবর পেয়ে সকাল থেকেই শাহবাগ মোড় ও আশপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!