চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থা সন্তোষজনক।
ডা. জাহিদ বলেন, “আজও একটি ছোট অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, গত এক মাসের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য বেশ স্থিতিশীল আছে।”
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এভার কেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও জানান, করোনারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। “সরাসরি বলা যায়, তিনি আইসিইউতে রয়েছেন, যেখানে প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধা উপলব্ধ,” জানান ডা. জাহিদ।
তিনি আরও বলেন, “ম্যাডাম আজকের অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। তার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি।”
ডা. জাহিদ উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

