AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুর থানা এবং ৭, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ড  আ‍‍`লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৪ পিএম, ২৯ জুন, ২০২২

মিরপুর থানা এবং ৭, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ড  আ‍‍`লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

 

ঢাকা মহানগর উত্তর, মিরপুর থানা এবং ৭, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ( ২৯ শে জুন) মিরপুর-২, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলনের আয়োজন করে মিরপুর থানা আওয়ামীলীগ।

 

এই সম্মেলন মিরপুর থানা আওয়ামীলীগের সভাপতি এস এম হানিফ এর সভাপতিত্বে মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.কাজী আজাদুল কবির (কাজী আজাদ) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার (এম পি), বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দে (এম পি)।

 

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম মান্নান কচি।

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহ্ আলী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগাঁ খান মিন্টু (এম পি)।

 

এই সম্মেলনে বক্তব্য প্রধান করেছেন ঢাকা মহানগর উত্তর ১২ নং ওয়ার্ড সভাপতি ও ডিএনসিসি কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মহম্মদ উল্যাহ কাওসার, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাজী আব্দুল হাই হারুন, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সামসুল আলম, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আহসানুল আমিন শিকদার স্বপন, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নিক্কন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মকবুল হোসেন তালুকদার, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মামুন বিন মোহাম্মদ ডন।

 

এছাড়াও ঢাকা মহানগর উত্তর, মিরপুর থানা এবং ৭, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

একুশে সংবাদ রাফি/বাবু.জা.হা

Link copied!