AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুঃসহ সময় নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৫৬ পিএম, ১১ জানুয়ারি, ২০২৬

দুঃসহ সময় নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও তার মা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেই দুঃসহ সময়ের কথা বর্ণনা করেছেন এই অভিনেত্রী।

২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান ঐন্দ্রিলার বাবা শান্তনু সেন। তখন ঐন্দ্রিলার বয়স ২০ বছর।

সেই দিনের ঘটনা বর্ণনা করে এই অভিনেত্রী বলেন, আমি কোলাঘাটের কাছে একটি শুটিংয়ে গিয়েছিলাম। সঙ্গে আমার মা ছিলেন। মাত্র আধা ঘণ্টা আগেই বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল। হঠাৎ মায়ের কাছে একটি ফোন আসে, বাবার এক্সিডেন্ট হয়েছে, আমরা যেন তাড়াতাড়ি চলে যাই।

কলকাতার বেহালা শীলপাড়া এলাকায় একেবারে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন ঐন্দ্রিলা। এ অভিনেত্রীর ভাষায়, আমরা জানতাম না এটিএম থেকে কীভাবে টাকা তুলতে হয়, কীভাবে ইলেকট্রিক বিল দিতে হয়!

বাবার ওপরে নির্ভরশীল থাকার ব্যাপারটি ব্যাখ্যা করে ঐন্দ্রিলা বলেন, আমি এবং মা সম্পূর্ণ বাবার ওপর নির্ভরশীল ছিলাম। শ্মশানে বসেও আমি বলেছিলাম, ‘বাবাকে বলো বাবা সব এনে দেবে।’ বাবাকে যে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলব, সেটা কল্পনাও করতে পারিনি।
আমি হয়তো ভাবতেও পারিনি, আমার সঙ্গে আমার বাবা নেই। সেই সময়টা ভীষণ কঠিন ছিল।
এ পরিস্থিতিতে ঐন্দ্রিলা ও তার মা আত্মহননের চিন্তাও করেছিলেন। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, আমরা বাজার করতে জানতাম না, কোথায় গহনা থাকে সেটাও জানতাম না। এক কথায় আমি আর আমার মা সম্পূর্ণ বাবার ওপর নির্ভরশীল ছিলাম।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!