AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে: মিঠুন চক্রবর্তী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১৩ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে: মিঠুন চক্রবর্তী

বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। কিন্তু যে পরিস্থিতি এখন দেখছি, তাতে আমি খুবই দুঃখিত। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই।’

তিনি আরও বলেন, ‘সব কিছুরই একটা শেষ আছে এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছেন, এর মূল্য সবাইকে দিতে হবে।’

সাম্প্রতিক সহিংসতা ঘিরে ওপার বাংলার আরও অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের সবার কণ্ঠেই একটাই আহ্বান, সহিংসতা নয়, শান্তি ও মানবিকতাই হোক পথচলার দিশা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!