AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৮ এএম, ৪ মে, ২০২৬

জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু

দেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নির্ধারণে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ লক্ষ্যে আজ জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংসদের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সামগ্রিক জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। এতে বর্তমান সংকট, সরবরাহ পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

কমিটির সদস্যরা উপস্থাপিত তথ্যের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং পরিস্থিতি মোকাবেলায় গৃহীত উদ্যোগগুলোকে ইতিবাচক হিসেবে দেখেন। একইসঙ্গে ভবিষ্যতে জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ দেন তারা।

বৈঠকে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিকল্প জ্বালানি উৎসের ব্যবহার বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, এসব সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিশেষ কমিটির কার্যক্রম দেশের জ্বালানি খাতের বর্তমান সংকট নিরসন এবং টেকসই সমাধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!