AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী সাংবিধানিক কার্যক্রম সময়মতো সম্পন্ন করতেই সরকার এ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। শপথ গ্রহণ শেষ হলে পরবর্তী ধাপগুলোও ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!