দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক ২০২৬-এর জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার।
সরকারি ঘোষণায় জানানো হয়, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও শিল্পকলাসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর তাদের এই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হবে।
এ বছর একুশে পদক পাচ্ছেন—চলচ্চিত্রে বর্ষীয়ান অভিনেত্রী ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্থপতি মেরিনা তাবাসসুম, সংগীতে প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, ব্যান্ড সংগীতে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। প্রতি বছর ভাষা, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পদক প্রদান করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

