AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‌্যাবের নতুন নাম ‘এসআইএফ’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৩ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

র‌্যাবের নতুন নাম ‘এসআইএফ’

অন্তর্বর্তী সরকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

তিনি বলেন, নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে র‌্যাবের পোশাকও নতুনভাবে ডিজাইন করা হবে। এই ঘোষণা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভার পর।

২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয়র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একই বছরের ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে।

দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‍‍্যাব গঠিত হয়। র‍‍্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!