AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:১২ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

সুন্দরবনে অবৈধ হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘকে উদ্ধার করেছে বনবিভাগ। বিশেষজ্ঞ দলের সহায়তায় বাঘটিকে অচেতন করে খাঁচায় বন্দি করা হয়েছে এবং চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ট্রানকুইলাইজার গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করা হয়। এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর বাঘটি ফাঁদে আটকে থাকার খবর পায় বনবিভাগ। খবর পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে ছিল, যার ফলে সেখানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্তত চার থেকে পাঁচ দিন ধরে বাঘটি ওই ফাঁদে আটকে ছিল।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, উদ্ধার করা বাঘটিকে খুলনায় বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হচ্ছে। বাঘটি দুর্বল হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে ওষুধ ও স্যালাইন দেওয়া হয়েছে। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, মোংলার শরকির খাল এলাকা থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘটি শিকারিদের ফাঁদে আটকে ছিল। উদ্ধার অভিযানের জন্য ঢাকা থেকে ভেটেরিনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল এবং খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী জানান, নিরাপদভাবে উদ্ধার শেষে বাঘটিকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!