AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৯ এএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন।

সকাল ৬টা ৫৭ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে একই দিনে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকা উৎসবমুখর পরিবেশে সেজে উঠেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও ভবনগুলো লাল-সবুজ আলোকসজ্জায় আলোকিত করা হয়। বিজয়ের রঙে সজ্জিত রাজধানীর এ দৃশ্য নগরবাসীর মধ্যে বাড়তি আনন্দ ও আবেগ তৈরি করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!