AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যু

প্রধান উপদেষ্টাকে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৬ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টাকে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব

সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের কাছে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে তিনি এই শোক প্রকাশ করেন।

ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি গভীর সমবেদনা জানাতে আপনাকে ফোন করছি।’ হামলায় তিনি আতংকিত উল্লেখ করে বলেন, ‘আমি বিপর্যস্ত বোধ করছি।’

বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টাকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর অনুরোধ জানান। এ সময় প্রফেসর ইউনূস আহত সৈন্যদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়ার পাশাপাশি মরদেহ দ্রুত প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

গুতেরেস প্রধান উপদেষ্টাকে জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

প্রফেসর ইউনূস বাংলাদেশি সেনাদের চিকিৎসা ও সরিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!