জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে কেএম রুবেল নির্বাচিত হয়েছেন।
রাজধানীর মগবাজারে অবস্থিত হোটেল রেড অর্কিডে অনুষ্ঠিত এ নির্বাচনে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, চিত্রনায়ক রুবেল, সাবেক জেল সুপার ফরমান আলী, অপরূপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলী, ফোরকান সিকদার, গাজী নুরুল হক শাহ, এবি এম সিদ্দিক কায়সার, শাহ আলম বাবলু, আল আমিন, তারেক হোসেইন মুন্না, আব্দুল হালিম নিরব, মঈন উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক কেএম রুবেল সংগঠনের প্রতি আস্থা রাখায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করতে জেএসএফবি সক্রিয় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি) দেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, অধিকার রক্ষা, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে আধুনিক সাংবাদিকতা চর্চা এবং অসুস্থ ও দুস্থ সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

