দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকনকে সভাপতি এবং দৈনিক সকালের সময়ের মানিক লাল ঘোষকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি ঢাকার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ কমিটি গঠন করা হয়।
১৯ সদস্যর কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি জাকির হোসেন ইমন (আজকের দর্পণ) ও মো. হুমায়ন কবির, যুগ্ম সম্পাদক আসলাম হোসেন (খবরপত্র) ও শামিম হাওলাদার (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম (আমাদের কণ্ঠ), কোষাধ্যক্ষ রমজান আলী (সংবাদ), দফতর সম্পাদক ইউসুফ আলী বাচ্চু (সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ সাদি (বাংলা ট্রিবিউন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান মাহমুদ রিপন (নয়া শতাব্দী), আইন বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন রেজাউল করিম বাবুল ( দৈনিক বাংলা সময়),মো. মনির হোসেন (যুগান্তর); মিজানুর রহমান মিজান (প্রতিদিনের সংবাদ); শাহিন করিম (মানব কণ্ঠ); নাসির উদ্দিন সোয়েব; জাহিদ হোসেন (আমার বার্তা) এবং আসাদ আল মাহমুদ (রাইজিংবিডি)।
একুশে সংবাদ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

