AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৮ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং তা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত অমর একুশে বইমেলা–২০২৬ এর সময়সূচি নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সভায় জানানো হয়, সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

এই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির বিভিন্ন পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!