শেখান যিনি শিক্ষক তিনি
সবার শিক্ষাগুরু,
হাতেখড়ির প্রথম ধাপ
তাহার কাঁছেই শুরু।
বর্ণ শিখাতে হায়রে কষ্ট
শিক্ষাগুরুর ছিলো,
আমায় মানুষ করবে বলেই
দায়িত্ব কাঁধে নিলো।
বর্ণ শব্দ বাক্যে তিনি
করলেন পাকা পোক্ত,
ভালো-মন্দের তুলনাতে
হিসেব করলো যুক্ত।
যোগ বিয়োগের কত খেলা
শিক্ষাগুরুর ছিলো,
জীবন থেকে সঠিক শিক্ষা
সময় কেড়ে নিলো।
আমার কাঁছে শিক্ষাগুরু
অমূল্য এক রতন,
শিক্ষক দিবসে সারাটি ক্ষণ
করতে চাই যতন।
--মিতা পোদ্দার,(কবি ও শিক্ষক)
একুশে সংবাদ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

