AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪ কেজি গরুর মাংস ভুনার পারফেক্ট রেসিপি ও মসলা অনুপাত


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:৪০ পিএম, ২৭ মে, ২০২৬

৪ কেজি গরুর মাংস ভুনার পারফেক্ট রেসিপি ও মসলা অনুপাত

কম পরিমাণ মাংস রান্নার হিসাব অনেকেই বুঝতে পারেন, কিন্তু বেশি পরিমাণে রান্না করতে গেলে মসলার অনুপাত ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। ফলে স্বাদেও তার প্রভাব পড়ে। ঈদের দিন বা অতিথি আপ্যায়নে সাধারণত বেশি পরিমাণ মাংস রান্না করতে হয়। ৪ কেজি গরুর মাংস পারফেক্টভাবে ভুনা করতে চাইলে মাংস ও মসলার সঠিক অনুপাত খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিন রেসিপি।

মাংস- ৪ কেজি (হাড় ও চর্বি মিলিয়ে)
পেঁয়াজ কুচি- ১.৫ কেজি (বেরেস্তা ও গ্রেভির জন্য)
আদা বাটা- ৪ টেবিল চামচ
রসুন বাটা- ৪ টেবিল চামচ
জিরা বাটা/গুঁড়া- ২ টেবিল চামচ
ধনে গুঁড়া- ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ৩-৪ টেবিল চামচ (ঝাল অনুযায়ী)
হলুদ গুঁড়া- ২ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া- ২ চা চামচ (দারুচিনি, এলাচ, লবঙ্গ)
তেল- ৫০০ মিলি (সয়াবিন বা সরিষার তেল)
লবণ- স্বাদমতো
অন্যান্য- তেজপাতা ৬-৭টি, কাঁচা মরিচ ১০-১২টি, টক দই ১ কাপ (ঐচ্ছিক)

প্রণালি

মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। বড় একটি হাঁড়িতে মাংসের সাথে তেল, পেঁয়াজ কুচি, সব বাটা ও গুঁড়া মসলা, লবণ এবং টক দই দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিন। মেরিনেট করে ৩০-৪০ মিনিট রেখে দিন।

হাঁড়িটি চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন। মাংস থেকে প্রচুর পানি বের হবে। এই পানিতেই মাংস ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। এসময় বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই।

মাংসের পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে ভালো করে কষিয়ে নিন। ৪ কেজির জন্য এই কষানোর প্রক্রিয়াটি একটু সময় নিয়ে করতে হবে।

মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং মসলা ভাজা ভাজা হয়ে গেলে ২-৩ কাপ গরম পানি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে কাঁচা মরিচ ও গরম মসলা গুঁড়া দিয়ে দিন।

মাংস মাখা মাখা হয়ে ঝোল ঘন হয়ে এলে  ওপর থেকে সামান্য পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!