AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাসির মাংস ভুনা: সহজ ও মজাদার রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:২০ পিএম, ১৯ মে, ২০২৬

খাসির মাংস ভুনা: সহজ ও মজাদার রেসিপি

সবচেয়ে বেশি জনপ্রিয় সম্ভবত খাসির মাংস ভুনা। এটি রান্না করাও কঠিন নয়। চলুন জেনে নেওয়া যাক খাসির মাংস ভুনার সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস- ১ কেজি

আদা বাটা- দেড় টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

মরিচের গুঁড়া- ২ চা চামচ
হলুদের গুঁড়া- ১ চা চামচ

পেঁয়াজ কুচি- ১ কাপ


টক দই- আধা কাপ

তেল- পরিমাণমতো

লবণ- স্বাদমতো

জিরা গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- দেড় চা চামচ

গরম মসলার গুঁড়া- ১ চা চামচ

তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ- পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে মাংস, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ এবং টক দই দিয়ে মাখিয়ে ঘণ্টাখানেক রাখতে হবে। রান্নার পাত্রে তেল দিয়ে তাতে গরম মসলা, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন।

এরপর তাতে মেরিনেট করা মাংস কড়াইতে দিয়ে মাঝারি আঁচে মিনিট ১৫ কষিয়ে নিন। মাংস থেকে কিছুটা পানি বের হলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে ভেসে উঠলে জিরা গুঁড়া ও গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!