গরমে প্রাণ জুড়াতে চাই তেঁতুলের টক-মিষ্টি শরবত। বাড়িতে তো তেঁতুল থাকেই, তার সঙ্গে কয়েকটি উপকরণ মিশিয়ে ঝটপট তৈরি করতে পারবেন সুস্বাদু তেঁতুলের শরবত। চলুন জেনে নেওয়া যাক তেঁতুলের টক-মিষ্টি শরবত তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
তেঁতুলের ক্বাথ- ১/২ কাপ
ঠান্ডা পানি-৩ গ্লাস
চিনি- স্বাদমতো
বিট লবণ- আধা চা চামচ
ভাজা জিরা গুঁড়া- আধা চা চামচ
বরফ এবং পুদিনা পাতা- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
তেঁতুল পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ভালো করে কচলে নিন। এবার তা ছেঁকে তেঁতুলের ঘন ক্বাথ বের করে নিন। জগে তেঁতুলের ক্বাথ, চিনি, বিট লবণ, জিরা গুঁড়া ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পরিবেশন সময় বরফ ও পুদিনা পাতা মিশিয়ে পরিবেশন করুন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

