AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৫:২৭ পিএম, ১১ মার্চ, ২০২৬

ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?

ইফতারে প্রতিদিন একটু হলেও ভাজাপোড়া অনেকেই খেয়ে থাকেন। ইফতারে ছোলা-মুড়ি- বেগুনি-আলুর চুপ ছাড়া অনেকের চলেই না। এক্ষেত্রে অনেকে সাথে রাখে জিলাপীকেও।

তবে সারাদিন রোজার পর খালি পেটে জিলাপি খেলে শরীরে কী ঘটে, তা জানা জরুরি-বিশেষ করে কারও যদি ডায়াবেটিস বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা থেকে থাকে।

জিলাপি মূলত ময়দা ও চিনি দিয়ে তৈরি এবং চিনির সিরায় ডুবানো থাকে। তাই এটি উচ্চ গ্লাইসেমিক খাবার। খালি পেটে খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায়, পরে আবার হঠাৎ কমেও যেতে পারে-ফলে দুর্বলতা, মাথা ঘোরা বা অস্থিরতা হতে পারে।

হঠাৎ অতিরিক্ত চিনি শরীরে গেলে অগ্ন্যাশয়কে বেশি ইনসুলিন নিঃসরণ করতে হয়। নিয়মিত এমন হলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়তে পারে।

তেলে ভাজা ও অতিরিক্ত মিষ্টি খাবার খালি পেটে খেলে অম্বল, পেট ফাঁপা বা বুক জ্বালাপোড়া হতে পারে। জিলাপিতে চিনি ও তেল-দুটোই বেশি। নিয়মিত খেলে ক্যালরি বাড়ে, যা ওজন বৃদ্ধি ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে।

তাই রোজায় যদি জিলাপী খেতেই হয় তাহলে ছোট সাইজের ১টি জিলাপি খেতে পারেন, যদিও সেটিও প্রতিদিন নয়। ইফতার শুরু করুন পানি ও হালকা খাবার দিয়ে, পরে অল্প মিষ্টি নিন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!