AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুলসি চা যে উপকার


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:৫৬ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

তুলসি চা যে উপকার

শীত এলেই সর্দি, কাশি, গলা ব্যথা আর হালকা জ্বরে কার্যকর পানীয়-তুলসি পাতার চা।

সর্দি-কাশির চিকিৎসা

আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসাশাস্ত্রে তুলসিকে ঔষধি গাছ বলা হয়। তুলসি পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান। এসব উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। শীতে ভাইরাসজনিত সর্দি-কাশি বা ফ্লু হলে তুলসি চা গলা আর বুকে আরাম দেয়। এটি কফ পাতলা করে, শ্বাসনালির প্রদাহ কমায় এবং কাশি প্রশমিত করতে সহায়ক।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শীতকালে তুলসি চা খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তুলসিতে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে। নিয়মিত তুলসি চা পান করলে ঠান্ডাজনিত সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। বিশেষ করে যারা বারবার সর্দি বা গলা ব্যথায় ভোগেন, তাদের জন্য এটি বেশ উপকারী।

তুলসি চা যে উপকার

হজমের ক্ষেত্রেও তুলসি চা কার্যকর। শীতে অনেকের হজমের সমস্যা, গ্যাস বা পেট ফাঁপার অভিযোগ বাড়ে। তুলসি চা হজম এনজাইমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং অন্ত্রের অস্বস্তি কমায়। একই সঙ্গে এটি শরীরের মেটাবলিজম স্বাভাবিক রাখতে সহায়ক। তুলসি একটি প্রাকৃতিক অ্যাডাপ্টোজেন, যা স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। দিনে এক–দুই কাপ তুলসি চা মন ভালো রাখতে এবং ক্লান্তি দূর করতে সহায়ক হতে পারে।

একুশে সংবাদ/ওজি

Link copied!