AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৭ পিএম, ১ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দিনের সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। বিষয়টি ইতোমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা।

বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, গত বছরের ১৩ অক্টোবরের ওই ফুটেজ হার্ডড্রাইভ থেকে খুঁজে পাওয়া যায়নি এবং প্রযুক্তিগত চেষ্টাতেও তা উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গেছে, আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার এক আসামির পরিবারের সদস্যের বিরুদ্ধে প্রসিকিউটরের কক্ষে টাকার ব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনার সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, ফুটেজটি অনুপস্থিত।

তানভীর জোহা বলেন, প্রাথমিকভাবে সিসিটিভি সংরক্ষণ ব্যবস্থায় অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে। “সিসলগে যেসব হার্ডড্রাইভ থাকার কথা ছিল, সেখানে পুরনো-নতুন কিছু হার্ডড্রাইভ পরিবর্তনের তথ্য পাওয়া গেছে,” বলেন তিনি। সিসলগ ও রেজিস্টার খাতার তথ্যেও এই পরিবর্তনের প্রমাণ মিলেছে বলে জানান।

তিনি আরও বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পরবর্তী ব্যবস্থা ও সুপারিশ দেবে। তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা নেই বলেও জানান জোহা।

এদিকে, ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মূর্তাজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টদের আইপি অ্যাড্রেস শনাক্ত করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।

তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!