AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখার ইঙ্গিত দিয়েছে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখার ইঙ্গিত দিয়েছে সরকার

সরকার ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখার ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যতক্ষণ পর্যন্ত দায়িত্বে আছেন বিচার স্বাভাবিক গতিতেই চলমান থাকবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)  চিফ প্রসিকিউটর জানান, সরকার পরিবর্তন হলেও বিচারকাজ চলবে স্বাভাবিক গতিতেই। এ ব্যপারে ইতিবাচক সরকারও।

এদিন ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। কোনোভাবেই যেন বিচার বাধাগ্রস্থ না হয় তা নিশ্চিতের পাশাপাশি হাসিনাসহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি।

৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দ্বায়িত্ব নেয়ার পর পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই হত্যাযজ্ঞসহ আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচারকাজও শুরু হয় এখানে। এখন পর্যন্ত শেখ হাসিনা, পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি মামলার রায় হয়েছে। রায়ের দ্বারপ্রান্তে আরও কয়েকটি মামলা।

একই দিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২ মার্চ ধার্য করেন ট্রাইব্যুনাল।

এছাড়া র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!