ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের এ সিদ্ধান্তের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আবেদন নিম্ন আদালতেও খারিজ হয়েছিল। সর্বশেষ আপিল বিভাগেও আবেদন নামঞ্জুর হওয়ায় কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী সংকট চূড়ান্ত রূপ নিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

