AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চানখারপুলে ৬ হত্যার মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৩ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

চানখারপুলে ৬ হত্যার মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জন নিহতের মামলার রায় আজ ঘোষণা হচ্ছে না। নতুন তারিখ ধার্য করা হয়েছে ২৬ জানুয়ারি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই নতুন তারিখ ঘোষণা করেছেন। অন্য দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার আট আসামির মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন—মো. আরশাদ হোসেন, মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। বাকি চারজন পলাতক—হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মো. আখতারুল ইসলাম ও মোহাম্মদ ইমরুল।

মামলায় মোট ২৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালে ২৩ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে। প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তি দিয়েছে, তবে আসামিপক্ষ বেকসুর খালাসের দাবি করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!