AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরু নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরু নির্দেশ

র‌্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজীর আহমেদ এবং অন্যান্য সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল, চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এ আদেশ দেন।

সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ১০ জন সেনা কর্মকর্তাকে। তাঁদের মধ্যে রয়েছেন—

  • ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম

  • ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার

  • ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান

  • ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম

  • কর্নেল কেএম আজাদ

  • কর্নেল আবদুল্লাহ আল মোমেন

  • কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরপ্রাপ্ত)

  • কর্নেল মো. মশিউর রহমান

  • লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন

  • লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম

প্রিজনভ্যানে হাজিরকালে সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই মামলায় পলাতক থাকা আসামিদের মধ্যে আছেন—

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

  • সাবেক আইজিপি বেনজীর আহমেদ

  • সাবেক ডিজি র‍্যাব এম খুরশিদ হোসেন

  • সাবেক অতিরিক্ত মহাপরিচালক র‍্যাব ব্যারিস্টার হারুন অর রশিদ

  • সাবেক পরিচালক র‍্যাব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক

মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের প্রতিনিধিত্ব করেন এবং অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান। তবে প্রসিকিউশন পক্ষে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করার জন্য আবেদন করা হয়।

এর আগে ৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। প্রসিকিউটর অভিযোগে টিএফআই সেলের নৃশংসতা তুলে ধরে বলেন, দীর্ঘ ১৬ বছর পর ২০২৪ সালের ৫ আগস্ট নতুনভাবে বাংলাদেশে ন্যায়বিচারের সূচনা হয়েছে।

২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ৮ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন, যা আমলে নিয়ে ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!