AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদার কেবিনে প্রবেশের চেষ্টা, রিমান্ডে যুবক


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:৩৮ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৩

খালেদার কেবিনে প্রবেশের চেষ্টা, রিমান্ডে যুবক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার সুজন নামের এক যুবকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৪ ডিসেম্বর) তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ ।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারাহ দিবা ছন্দা তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাজধানীর ভাটারায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে আটক সুজনকে আটক করে ভাটারা থানা পুলিশ।

পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!