AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিপ্রবিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি


Ekushey Sangbad
জাবিপ্রবি প্রতিনিধি
০৩:৫৪ পিএম, ২২ জুন, ২০২৬

জাবিপ্রবিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বসুন্ধরা শুভসংঘ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখার উদ্যোগে শনিবার (২১ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে এবং ছাত্র হলের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবি শাখার সভাপতি হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী ও আতিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এবং জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল।

প্রধান অতিথির বক্তব্যে যীনাত মিয়া আজিজুল বলেন, “বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাবিপ্রবি শাখার এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি শিক্ষার্থী এতে সম্পৃক্ত হবে।”

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আজ ক্যাম্পাসে ৮০টি বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে। বসুন্ধরা শুভসংঘের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানাই। সংগঠনটি দীর্ঘদিন ধরে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে সারা দেশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের আরও বেশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে অতিথি ও সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ৮০টি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!