বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ রাউন্ডে মোট ৬৭,২০৮ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
বিভাগ অনুযায়ী নিয়োগের সংখ্যা: স্কুল ও কলেজে: ২৯,৫৭১ জন, মাদরাসায়: ৩৬,৮০৪ জন, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে: ৮৩৩ জন, তবে এগুলো আনুমানিক সংখ্যা, প্রয়োজনে পরিবর্তন হতে পারে।
সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ অনুযায়ী, দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদনের সময়সীমা ও ফি: ফরম পূরণ ও ফি জমা: ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি, রাত ১২টা পর্যন্ত।
শর্তাবলী: প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর (৪ জুন ২০২৬ তারিখে)।শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর।ইনডেক্সধারী শিক্ষক: বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না।
শূন্যপদ, আবেদন ফরম ও অন্যান্য বিস্তারিত তথ্য এবং শর্তাবলী দেখা যাবে: এনটিআরসিএ ওয়েবসাইট: www.ntrca.gov.bd, টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট: http://ngi.teletalk.com.bd ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

