ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) কর্তৃক আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। সমন্বিত এই ব্যাংক নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণের প্রেক্ষিতে আজ ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা (জব আইডি-১০২২০) স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

