AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
০১:২৬ পিএম, ৩ জানুয়ারি, ২০২৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। নবমসহ বিভিন্ন গ্রেডে ৭ পদে মোট ২৩ জনকে নিয়োগ দেয়া হবে।

পদের নাম, সংখ্যা ও বিবরণ
১. পদের নাম: প্রোগ্রামার
গ্রেড: ৬
পদসংখ্যা: ১
বেতন: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি/ সমমানের সিজিপিএসহ ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।


২.পদের নাম: সহকারী পরিচালক
গ্রেড: ৯
পদসংখ্যা: ৮
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা।

৩. পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
গ্রেড: ৯
পদসংখ্যা: ১
বেতন : ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

৪. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৪
বেতন : ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
*কুড়িগ্রাম জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই।

৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭
গ্রেড: ২০
বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
*নওগাঁ, খুলনা, ঝিনাইদহ, রংপুর, মেহেরপুর, বাগেরহাট, বগুড়া ও কিশোরগঞ্জ জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের বয়সসীমা
১ নম্বর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর। ২ থেকে ৭ নম্বর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

কোন পদে আবেদন ফি কত
১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোতে আবেদন শুরু হবে আজ (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


একুশে সংবাদ/এস কে 

Link copied!