জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আইটি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১০ জানুয়ারি, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ অ্যাসোসিয়েট ম্যানেজার
বিভাগ: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক স্তরে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ এর মধ্যে) সহ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন সম্পর্কিত জ্ঞান। আইটি সার্ভিস ম্যানেজমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট প্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

