AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সমন্বিত ৮ ব্যাংকে ৯৭৪ সিনিয়র অফিসার নিয়োগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৬ এএম, ২১ ডিসেম্বর, ২০২৩

সমন্বিত ৮ ব্যাংকে ৯৭৪ সিনিয়র অফিসার নিয়োগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসিএস) সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)

পদসংখ্যা: ৯৭৪

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (৯ম গ্রেড) টাকা।

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন ফি: ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে ২০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগামী বছরের ১৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

 

একুশে সংবাদ/এসআর

Link copied!