AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৫ এএম, ২৩ মে, ২০২৬

কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। নিখোঁজদের উদ্ধারে চলছে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে অন্তত ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে। শনিবার (২৩ মে) সকাল ৬টার মধ্যে প্রায় ২০০ শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩৮ জন শ্রমিক খনির নিচে আটকা রয়েছেন। তাদের জীবিত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল। প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের এই প্রদেশ থেকে গত বছর ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে অঞ্চলটির খনি শিল্পে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও শ্রমিক সংগঠনের দাবি, মুনাফার আশায় অনেক খনি মালিক নিরাপত্তা বিধি উপেক্ষা করায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

সূত্র: সিনহুয়া

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!